এক কোড লিখে Android, iOS, Desktop আর Web—চারটি প্ল্যাটফর্মের অ্যাপ বানানো যায়, এটাই Kotlin Multiplatform (KMP)। এই লেখায় সহজ বাংলায় জানবেন KMP কী, কেন Kotlin এত জনপ্রিয় আর কারা এটা শিখবেন।
KMP-এর পূর্ণরূপ Kotlin Multiplatform। সাধারণভাবে Android অ্যাপের জন্য এক কোড, iOS-এর জন্য আরেক কোড, Desktop আর Web-এর জন্য আলাদা কোড লিখতে হয়। KMP এই কাজটা সহজ করে দেয়। একই কোডবেস (Kotlin) দিয়ে আপনি তৈরি করতে পারবেন:
মানে আপনি হয়তো শুধু Android-কে টার্গেট করে কাজ শুরু করেছেন, কিন্তু সেই কোড আসলে বাকি প্ল্যাটফর্মগুলোর জন্যও অ্যাপ তৈরি করছে।
KMP-তে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি Kotlin। Kotlin একটি modern, general-purpose প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
• JetBrains Kotlin তৈরি করেছে। এরা সেই কোম্পানি যাদের IntelliJ IDEA-র ওপর Android Studio বানানো।
• পরে JetBrains আর Google মিলে Kotlin Foundation গঠন করে, যাতে Kotlin আরও আধুনিক আর শক্তিশালী হয়।
• Google Android ডেভেলপমেন্টে Kotlin-কে প্রথম পছন্দ (Kotlin-first) হিসেবে বেছে নিয়েছে।
• যে ভাষার পেছনে JetBrains আর Google একসাথে কাজ করছে, তার ভবিষ্যৎ কতটা বড়, সেটা অবশ্যই আপনার অনুধাবন করতে পারার কথা।
অনেক cross-platform ভাষা আছে যেগুলো মূলত একটা কাজেই ব্যবহার হয়। যেমন Flutter-এর ভাষা Dart—এর ব্যবহার প্রায় পুরোটাই Flutter ঘিরে। Kotlin এখানে আলাদা, এটা সত্যিকারের versatile ভাষা:
• Mobile ও Desktop/Web অ্যাপ: Android, iOS, Desktop, Web
• Server বা Backend: Spring Boot, Ktor
• Command-line tool ও Automation script
• Library ও Developer tool তৈরি
• Data processing
AI: Google-এর Gemini API সহ নানা AI সেবার Kotlin SDK আছে, on-device AI-তেও Kotlin ব্যবহার হচ্ছে
অর্থাৎ Kotlin শিখলে আপনার দক্ষতা শুধু একটা প্ল্যাটফর্মে আটকে থাকে না।
Netflix, McDonald's, Cash App, Baidu-এর মতো বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্টে Kotlin ব্যবহার করছে। বড় বড় কোম্পানি আগের প্ল্যাটফর্ম থেকে Kotlin-এ চলে আসছে।
এখন শুধু নিজে কোড লেখার দক্ষতাই যথেষ্ট নয়। AI-কে কাজে লাগিয়ে কীভাবে দ্রুত, দক্ষ ও স্মার্টভাবে software তৈরি করা যায়, সেটাও একজন developer-এর জানা জরুরি।
Zero to Hero in KMP কোর্সে শুধু KMP বা Kotlin শেখানো হবে না। শেখানো হবে কীভাবে AI ব্যবহার করে code লেখা, project তৈরি, debugging, development workflow সহজ করা এবং coding automation-এর মাধ্যমে নিজের productivity বহুগুণ বাড়ানো যায়। AI-কে শুধু প্রশ্ন করার জন্য নয়, একজন development assistant হিসেবে ব্যবহার করে বাস্তব project তৈরি করার দক্ষতাও গড়ে তুলবেন। তবে AI এর আসল সুবিধা পেতে আপনাকে অন্তত Moderate লেভেলের দক্ষতা (KMP) অর্জন করা লাগবে। নাহলে AI দিয়ে টুকটাক কাজ হলেও প্রফেশনাল ডেভেলপার হতে পারবেন না।
◘ একদম Beginner: প্রোগ্রামিং আগে কখনো করেননি? সমস্যা নেই। একদম শুরু থেকে ধরে প্রফেশনাল লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে—Server, API, AI-এর ব্যবহার, আর কীভাবে ইনোভেটিভ উপায়ে আয় করা যায়, সব স্টেপ বাই স্টেপ।
◘ Android Developer (Java/Kotlin): আপনার আগের জ্ঞান কাজে লাগিয়ে খুব দ্রুত multiplatform-এ শিফট করতে পারবেন। এক কোডে iOS-ও হয়ে যাবে।
◘ iOS Developer (Swift/SwiftUI): SwiftUI দিয়ে বানানো UI রেখেই business logic Kotlin-এ share করতে পারবেন। পাশাপাশি Android অ্যাপও বের করতে পারবেন, ফলে আপনার ইউজার বেস বাড়বে।
◘ Cross-platform Developer (Flutter/React Native): যাঁরা Flutter বা React Native-এ কাজ করছেন, তাঁরাও Kotlin-এর এই নতুন জগতে সহজে ঢুকতে পারবেন।
এক লাফে গাছের মাথায় ওঠা যায় না, উঠতে গেলে ডাল ভেঙে পড়ে যেতে হয়। তাই ভালো লাগা নিয়ে, মজা করতে করতে, ধাপে ধাপে শিখুন। প্রতিটা ক্লাসের homework আর assignment বুঝে প্র্যাকটিস করলেই আপনি সামনে এগোবেন।
এক কোডে চার প্ল্যাটফর্মের অ্যাপ বানানো শিখতে চাইলে বাংলায় সম্পূর্ণ কোর্স Zero to Hero in KMP দেখে নিন।
👉 Zero to Hero in KMP কোর্স দেখুন
পারবেন। কোর্সটা একদম শুরু থেকে ধরে শেখানো হয়েছে।
Flutter-এর ভাষা Dart মূলত Flutter-এই সীমাবদ্ধ। Kotlin দিয়ে অ্যাপের পাশাপাশি backend, automation, AI—অনেক কাজ করা যায়, আর Google Android-এর জন্য Kotlin-কেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছে। বড় বড় কোম্পানি সব Kotlin এ শিফট হচ্ছে। এটাই ফিউচার। বাকিটা আপনার সিদ্ধান্ত।
AI দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট করার জন্য KMP বেস্ট অপশন।
Android Studio তে অলরেডি KMP এর জন্য নানাবিধ AI ফিচার যুক্ত করা হয়েছে। তবে শুধু AI দিয়ে অ্যাপ বানিয়ে নিজের কিছু কাজ করা গেলেও প্রফেশন হিসাবে অ্যাপ ডেভেলপমেন্টকে নিতে হলে অবশ্যই আপনাকে Mid Level এর কোডিং জানতে হবে। স্পেশালি Kotlin, Compose Multiplatform UI, Server & API, AWS ইত্যাদি ব্যাপারে ভালো ধারণা থাকতে হবে। Zero to Hero in Kotlin Multiplaform কোর্সে আমরা AI Automation শেখাবো এবং প্রোগ্রামিংটাও শেখাবো যেনো AI দিয়ে ভয়ানক লেভেলের কাজ করতে পারেন।